ডেঙ্গুতে আক্রান্ত বিএনপি নেতা টুকুর ছেলে

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৫:২৫ পিএম

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে সাফারাত ওয়াসিউদ্দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। রোববার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপি সূত্র জানায়।

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ১৯ মাস বয়সী ডেঙ্গু আক্রান্ত ছেলেকে দেখতে সোমবার গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

একই হাসপাতালে ভর্তি আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ও গিয়াস কাদের চৌধুরী। 

রোববার রাতে ভিন্ন রোগে তাদের দুজনকেও সেখানে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

তিনি বলেন, গিয়াস কাদের চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটময় হওয়ায় তাকে সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে।

শায়রুল কবির আরো বলেন, ব্যারিস্টার শাহজাহান ওমর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ডেঙ্গু হয়েছে কিনা তা জানা যায়নি। তবে সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে সাফারাত ওয়াসিউদ্দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত