মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ

আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১২:০১ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে বিক্ষুব্ধরা মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার  দুপুরে  উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ‘গফরগাঁও হেল্পলাইন’ নামে একটি সংগঠন। মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ কর্মসূচিতে স্থানীয় সরকারি কলেজ ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পাঁচবাগ ফাজিল মাদ্রাসাছাত্রী মিনহা রাফিদা খানম (১৭) গত ২৭ জুলাই দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার সময় উপজেলার পাগলা থানার পাঁচবাগ মোড়ে তার মুখে এসিড ছুড়ে মারে মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত। মাদ্রাসাছাত্রীর বাবা সালাহ উদ্দিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনকে আসামি করে পাগলা থানায় একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত