মেষ: কর্মক্ষেত্রে কিছুটা সম্মান ফিরে আসবে। বন্ধুদের দ্বারা কাজে সাহায্য পাওয়া যাবে। আত্মীয়রা নিজেরাই অতৃপ্তিতে থাকবে।
বৃষ: প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও অর্থ লাভ হবে। সংসারে অতৃপ্তির মাঝেও শান্তি পাওয়া যাবে। কাজে কিছুটা অগ্রগতি হবে।
মিথুন: কর্মক্ষেত্রে কর্মদক্ষতার প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে। আংশিক পাওনা অর্থ আদায় হবে। তবে শারীরিক পীড়া অতৃপ্তির কারণ হবে।
কর্কট: সন্তান ও নিজের রোগের জন্য মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা। বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। ব্যয় বাড়বে।
সিংহ: বন্ধুদের সাহায্যে ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। মায়ের স্বাস্থ্য কিছুটা সুস্থ হওয়ার পরিবেশ আসবে। উদারতা পরিহার করুন।
কন্যা: কর্মক্ষেত্রে সমাজবিরোধীদের তৎপরতা বাড়তে পারে। মন চঞ্চল থাকবে। আত্মীয়দের সাহায্য পাওয়া যাবে।
তুলা: বুদ্ধিজীবীদের আয় বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান বাড়ার সম্ভাবনা আছে। ভ্রমণে হিসাব করে চলুন।
বৃশ্চিক: শরীরে কিছুটা শক্তি ফিরে আসবে। অর্থ ও মনোবল বাড়বে। সংসারে স্থিতি ফিরে আসবে।
ধনু: ব্যবসায় সহযোগিতায় ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। নিজের ও স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে। ব্যয় বাড়তে পারে।
মকর: প্রতিপক্ষের অপতৎপতার পরেও আয় বাড়বে। পাওনা আংশিক আদায় হবে। ঠান্ডা ও স্নায়ু সম্পর্কিত রোগে পীড়া দেবে।
কুম্ভ: কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। প্রেমে অতৃপ্তি বাড়বে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থেকে যাবে।
মীন: কাজের চাপ বাড়বে। বন্ধুর জন্য দূরে ভ্রমণ হতে পারে। মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে।
