এবার ডেঙ্গুতে প্রাণ গেল নারী পুলিশ সদস্যের

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১১:৩১ এএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনূর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সহকর্মীরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শুরুতে কোহিনূরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২৯ জুলাই তাকে সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান বলেন, বুধবার সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনে কোহিনূরের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, জানাজা শেষে তাকে দাফন করার জন্য গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত