ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়: চট্টগ্রামে সিএসসিআরকে জরিমানা

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৫:০৯ পিএম

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়ার দায়ে চট্টগ্রাম নগরীর বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র ‘সিএসসিআর’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভূক্তভোগী রোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুসজ্জামান দেশ রূপান্তরকে জানান, নগরীর পাঁচলাইশ থানাধীন গোলপাহাড় মোড় এলাকায় অবস্থিত বেসরকারি রোগ নিরূপন কেন্দ্র ‘সিএসসিআর’-এ ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফ’র চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ করেন কাজী আজম ও গোলাম কিবরিয়া নামে দু’জন রোগী।

তিনি জানান, এর পরিপ্রেক্ষিতে দুপুর ১টা ১০ মিনিটের দিকে সিএসসিআর-এ গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বেশি ফি নেয়ার দায়ে ওই প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত