রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১১:৫৮ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার মেডিকেল রোড এলাকায় বুধবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গঙ্গা গ্রামের সামাদ ও আলম।

গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুল খালেক জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে মালবোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে।

এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সামাদ মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত