সম্প্রতি ডান হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন দিয়েগো মারাদোনাকে। সেরে ওঠার পথে আছেন। আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি জানিয়েছেন, খেলোয়াড়ী জীবনে প্রতিপক্ষের খেলোয়াড়দের অনেক লাথি পড়েছে তার এই হাঁটুতে। এই কারণেই হাঁটুর সমস্যা নিয়ে ছুরির নিচে যেতে হয়েছে তাকে।
অস্ত্রোপচারের পর আবার হাঁটতে শুরু করেছেন মারাদোনা। এই অসুস্থতার কারণে মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব দোরাদোসের ক্লাবটির কোচের পদ থেকে আগেভাগেই সরে যেতে হয়েছে তাকে।
ডান হাঁটুতে অস্ত্রোপচার করানো নিয়ে ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মারাদোনা বলেন, “তারা আমার ডান হাঁটুতে অস্ত্রোপচার করেছে, কারণ এই হাঁটু অনেক আঘাত পেয়েছে।”
“সবাই আমার বা হাঁটুর দক্ষতা নিয়ে কথা বলে। কিন্তু আমি সহযোগিতা পেয়েছি ডান হাঁটু থেকে। ডান হাঁটু সব লাথি সহ্য করেছে। এতে ফল পেয়ে তারা (প্রতিপক্ষের খেলোয়াড়রা) আমার বা হাঁটুতেও লাথি দিয়েছে।”
ডান হাঁটুর সমস্যা সারলে একই মারাদোনার বাঁ হাঁটুতেও একই ধরনের অস্ত্রোপচার করাতে হবে। তবে তার ভাবনা এখন কোচিংয়ে ফেরা।
