লালমনিরহাটে জিএম কাদের

ডেঙ্গু দমনে জাপা সরকারের পাশে থাকবে

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১১:২১ পিএম

ডেঙ্গু দমনে জাতীয় পার্টি (জাপা) সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গতকাল সদর উপজেলার রাজপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ কথা জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু দমনে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।

রাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ সভায় ৫২০ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এ সময় তার সঙ্গে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, উপদেষ্টা একেএম মোস্তাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব এম এ ইয়াসির রহমান ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ডিগ্রি কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জাপা চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত