ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল শনিবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে সভা শেষে এটি গঠন করা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে
সভায় দলটির উপদেষ্টা পরিষদের সদস্য রশিদুল আলম ও মুকুল বোস উপস্থিত ছিলেন। সভায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করা হয়। এগুলো হলোÑ জেলা মনিটরিং সেল গঠন, জনসচেতনতা সৃষ্টি, চিকিৎসক-নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের কাজে উৎসাহিত করা, সরকারের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা এবং সব জেলায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিশ্চিত করা।
২১ সদস্যের চিকিৎসক মনিটরিং সেলের আহ্বায়ক আওয়ামী লীগ ও চিকিৎসক নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সদস্যরা হলেন ডা. রোকেয়া সুলতানা, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ডা. এম ইকবাল আর্সলান, ডা. কনক কান্তি বড়–য়া, ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া, ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, ডা. এম এ আজিজ, ডা. শারফুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, ডা. কামরুল হাসান খান, ডা. এম এ রউফ সরদার, ডা. এ বি এম আব্দুল্লাহ, ডা. মো. কামরুল হাসান মিলন, ডা. উত্তম কুমার বড়–য়া, ডা. খান আবুল কালাম আজাদ, ডা. ঝিলন মিয়া সরকার, ডা. শাহানা আখতার রহমান, ডা. এহসানুল কবির জগলুল, ডা. আলী আসগর মোড়ল, ডা. মো. জুলফিকার আলী লেনিন এবং ডা. সৈয়দ আতিকুল হক।
