লারাকে দেওয়া সেই ‘প্রাণঘাতী’ বাউন্সার নিয়ে যা বললেন শোয়েব

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৩:২১ পিএম

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার তিনি। ১৫০ কি.মি বেগে বল করা যার কাছে ছিল ডাল-ভাত। গতিতে কাঁপন ধরাতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতারের এক বাউন্সারে একবার প্রাণ যেতে বসেছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ব্রায়ান লারার। সেই স্মৃতি রোমন্থন করে এখনো শিউরে ওঠেন শোয়েব।

ঘটনাটি ঘটে ২০০৪ সালে সাউদাম্পটনের রোজ বল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার ম্যাচে। ব্যাট করছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্যাটসম্যান লারা। বোলিংয়ে পাকিস্তান পেসার শোয়েব।

হঠাৎ শোয়েবের মাত্রাতিরিক্ত গতির একটি বাউন্সার ডেলিভারি গিয়ে লাগে লারার ঘাড়ে। কঠিন আঘাতে হাসপাতালে পর্যন্ত যেতে হয় এই উইন্ডিজ ব্যাটসম্যানকে। ওই দিনের স্মৃতি রোমন্থন করে শোয়েব বলেন, “আমি লারাকে বাউন্সার দিয়েছিলাম। সেটা তার ঘাড়ে আঘাত হেনেছিল। খুব আহত হয়ে পড়েছিল সে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সে মরেনি। মাথা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে বলটির আঘাত লেগেছিল। মাথার খুলি ভেঙে যেতে পারত। সৃষ্টি কর্তাকে ধন্যবাদ, এমনটা ঘটেনি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত