জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমের ঈদ জামাতের সময়সূচি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১০:০৪ এএম

সারা দেশে ১২ আগস্ট পালিত হবে ঈদুল আজহা। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

এদিকে, বায়তুল মোকাররম মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত হবে। যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় জামাত অনুষ্ঠিত হবে।

ইমামতি করবেন যথাক্রমে বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আব্দুল কাইয়ূম আযহারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত