ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে আরেক কর্মী আহত

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১২:৩৮ এএম

হবিগঞ্জের নবীগঞ্জে এক ছাত্রলীগকর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন আরেক কর্মী। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরতলির মরিয়ম মার্কেটে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ছাত্রলীগকর্মী মামুন মিয়াকে (২৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামুন পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত আবদুস সত্তারের ছেলে। আর অভিযুক্ত জুয়েল মিয়াও ছাত্রলীগকর্মী, তিনি সুলতানপুরের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগকর্মী ও উপজেলা সভাপতি ফয়ছল তালুকদারের অনুসারী জুয়েল মিয়ার কাছে পাওনা ৫০০ টাকা ফেরত চান মামুন মিয়া। টাকা চাওয়াকে কেন্দ্র করে জুয়েল ও মামুনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল মিয়া মামুনের হাতে ছুরিকাঘাত করেন। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনাটি শুনেছেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত