ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), সোয়াত, সিটিটিসি, বোম ডিসপোজাল ইউনিট, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা থাকবে। এর মধ্য দিয়েই মুসল্লিদের ঈদ জামাতে প্রবেশ করতে হবে। গতকাল শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া জানান, ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। এর আগে তিনি পুলিশের স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স-সোয়াট ও কে-নাইন (ডগ স্কোয়াড) দলের নিরাপত্তা মহড়া দেখেন। মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘মুসল্লিরা জায়নামাজ ও বৃষ্টি হলে ছাতা সঙ্গে নিয়ে ঈদগাহে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসা যাবে না।
