ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০১:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাল সোমবার তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক এবং বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদের দিন প্রথমে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সব শ্রেণি-

পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব বলেন, পরে প্রধানমন্ত্রী একই স্থানে বেলা ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত