বঙ্গবন্ধুকে নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের আবেগঘন টুইট

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৪:৩৬ এএম

বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন। গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি লেখেন, ৪৪তম দুঃখজনক হত্যাকাণ্ডের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ ভূমিকার কথা স্মরণ করছি।’ ব্রিটিশ দূত তার টুইট বার্তার সঙ্গে একটি ঐতিহাসিক ছবিও শেয়ার করেছেন। ছবিটি বঙ্গবন্ধুর ব্রিটেন সফরকালে ১০ ডাউনিং স্ট্রিটে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে সাক্ষাতের।

উল্লেখ্য, দেশবাসীর মতো কূটনৈতিক অঙ্গনেও যে যার মতো করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশের সব মিশনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত