নেত্রকোনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির একাংশ। গতকাল রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন থানা বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম মারুফ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক জিএস মাসুদ রানা চৌধুরীসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, বর্তমান বিএনপির গঠিত নব কমিটি একপেশে ও বিতর্কিত কমিটি। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাই নতুন কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করার দাবি জানান বক্তারা।
