জলবায়ু পরিবর্তন নিয়ে অর্থমন্ত্রী

প্রকল্পের শুরু থেকেই দাতাদের থাকতে হবে

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:৪৩ পিএম

জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবিলায় প্রকল্পের প্রাথমিক পর্যায় থেকে বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদারদের জড়িত থাকা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের স্যাংডোতে গ্লোবাল ক্লাইমেট ফান্ড (জিসিএফ) আয়োজিত গ্লোবাল প্রোগ্রামিং কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি কার্যকর ফলাফল অর্জনের জন্য প্রাথমিক পর্যায় থেকেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদারদের জড়িত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে যোগ দিচ্ছেন। ১০টি দেশের মন্ত্রীরা, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, থিঙ্ক ট্যাংকস, সিএসও, এনজিওরা ৫ দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন। উচ্চ পর্যায়ের ফোরামে, বিভিন্ন দেশের মন্ত্রীরা কীভাবে তারা তাদের দেশের জলবায়ু পরিবর্তনজনিত হুমকির সম্মুখীন হচ্ছেন এবং মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছেন সে বিষয়গুলো তুলে ধরছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত