ডেঙ্গু নিয়ে গবেষণা

সচেতনতা-প্রতিরোধই পারে প্রাদুর্ভাব কমাতে

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০১:৫৮ এএম

কার্যকরী পদক্ষেপ, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। গতকাল সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ওই গবেষণার ফল প্রকাশ করা হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড হেলথের যৌথ উদ্যোগে এ গবেষণাটি করা হয়েছে। ডেঙ্গু রোগ ও এডিস মশা নিয়ে মানুষের মধ্যে ধারণাগত বিষয়ে জানার অভাব এবং অসচেতনতার কারণে এ রোগের বিস্তার ঘটেছে বলে এই গবেষণায় দেখা গেছে। প্লাস্টিক বোতল ও ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলা, পানি জমে থাকা, পরিবেশ ও নিজের বাসস্থান অপরিষ্কার রাখার কারণে এডিস মশার বিস্তার হয়েছে বলেও এই গবেষণায় দেখা গেছে।  এ ছাড়া ৮৩% লোক জানালা দিয়ে প্লাস্টিক জাতীয় দ্রব্য ও ময়লা নিচে ফেলে থাকেন। প্রাকৃতিক বিপর্যয়, নির্ধারিত সময়ের আগে বর্ষাকালের আগমন, প্রকৃতির প্রতিশোধ, প্রশাসনিক দুর্বলতা ও ব্যক্তিগত অবহেলা ডেঙ্গু রোগ বিস্তারের অন্যতম কারণ বলে অনেকে মনে করেন।

গবেষণাটি পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, ড. তানভীর আবির, ড. কিংসেø এগো, আহমেদ খান ও মো. হাবিবুর রহমান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত