গ্রেনেড হামলা মামলার পেপার বুক ২ থেকে ৪ মাসেই : আইনমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০২:১৮ এএম

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, উচ্চ আদালতে জেল আবেদন ও ডেথ রেফারেন্সের শুনানির জন্য সুপ্রিম কোর্ট কর্র্তৃপক্ষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক প্রস্তুত করছে। দুই থেকে চার মাসের মধ্যে এটা প্রস্তুত হবে। গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘মৃত্যুদ-াদেশ কার্যকর করতে উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের ওপর শুনানি প্রয়োজন। এই রুলে আবেদনকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ-াদেশ দেওয়া যাবে। ডেথ রেফারেন্সের ওপর শুনানির আগে পেপার বুকের প্রয়োজন এবং এটি প্রস্তুত হচ্ছে। দুই থেকে চার মাসের

মধ্যে কাজটি সম্পন্ন হবে। এরপর মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হবে।’ তিনি বলেন, সরকার তারেক রহমানসহ ২০০৪ সালের বর্বরোচিত ওই হামলার ঘটনায় দুটি মামলার পলাতক সব আসামিকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমি আশা করি সব বাধাবিপত্তি অতিক্রম করে সম্ভাব্য অল্প সময়ের মধ্যেই সব পলাতক আসামিকে বিচারের আওতায় আনা সম্ভব হবে।’

এর আগে গত মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, মামলা দুটির পেপারবুক প্রস্তুত হলেই তারা শুনানির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি নিজেই পদক্ষেপ নেব এবং প্রয়োজন হলে শুনানির জন্য আবেদন জানাব।’

এর আগে ১৩ জানুয়ারি উচ্চ আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলার শুনানির আবেদন আমলে নেয়। ঢাকার একটি আদালত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদ-াদেশ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়। ঢাকার দ্রুত বিচার ট্রাব্যুনালের বিচারক শাহেদ নূরুদ্দিন তারেক ও আরও ১৮ জনকে এই মামলায় যাবজ্জীবন কারাদ- এবং লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও কয়েকজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তাসহ ১৯ জনকে ফাঁসির রায় প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত