ব্রাজিলের সঙ্গে এফটিএ’র প্রস্তাব বাণিজ্যমন্ত্রীর

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১০:৩৯ পিএম

বিকাশমান অর্থনীতির দেশ ব্রাজিলে বাংলাদেশি পণ্যের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও দেশটিতে রপ্তানির পরিমাণ কম। উচ্চ শুল্কারোপের কারণে রপ্তানি না বাড়লেও আমদানি বেড়ে চলছে দিনকে দিন। রপ্তানি বাড়ানোর মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমাতে ব্রাজিলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত বাণিজ্যিক জোট মার্কোসারের আসন্ন সম্মেলনে বাংলাদেশের প্রস্তাব বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে দেশটি। দক্ষিণ আমেরিকার এই চার দেশের বাণিজ্যিক জোট মার্কোসার সফরে গেছেন টিপু মুনশি। ১৯ আগস্ট থেকে তার এই সফরকালে ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী, বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এফটিএ স্বাক্ষরের প্রস্তাব দেন। পরে তিনি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী, অর্থ উপমন্ত্রী, ব্রাজিল কটন অ্যাসোসিয়েশনসহ দেশটির শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত