বাসে যৌন হয়রানি হেলপারের ৪ মাসের কারাদণ্ড

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১১:০৫ পিএম

বাসে নারী যাত্রীকে যৌন হয়রানি করায় আমির হোসেন (৩৫) নামে চালকের এক সহকারীকে (হেলপার) চার মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত আমির হোসেন লক্ষ্মীপুর সদরের আমিরুল্লাপুর গ্রামের সৈয়দ হোসেনের ছেলে। সে নগরের ১০ নম্বর সড়কে চলাচলকারী একটি বাসের হেলপার।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, বিআরটিএ’র ফেইসবুক পেজে এক যাত্রীর অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত