মহিলা সমিতিতে ‘রক্তকরবী’, নাট্যশালায় ‘খনা’ মঞ্চস্থ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০৯:২০ পিএম

রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘রক্তকরবী’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। অভিনয় করেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রমিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমানসহ অনেকে।

অন্যদিকে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে একই সময়ে মঞ্চায়িত হয় বটতলার নাটক ‘খনা’। সামিনা লুৎফা নিত্রার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী, সুর ও সংগীত পরিকল্পনা করেছেন ব্রাত্য আমিন, শারমিন ইতি ও জিয়াউল আবেদীন রাখাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত