ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেই গেল ম্যানইউ

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১০:৪৮ পিএম

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্তব্ধ করে জয় ছিনিয়ে নিল ক্রিস্টাল প্যালেস। ইনজুরি সময়ের গোলে ১৯৮৯ সালের পর ওল্ড ট্রাফোর্ডে প্রথম জয়ের মুখ দেখল দলটি।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের যোগ করা সময়ে প্যাট্রিক ভ্যান আনহোল্ট গোল করে ক্রিস্টালের জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথমার্ধেই পিছিয়ে পড়া ম্যানইউকে ৮৯ মিনিটে সমতায় ফিরিয়েছিল ড্যানিয়েল জেমস। অন্তত ড্র নিয়ে যখন মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই কপাল পুড়ে ওলে গুনার সুলশারের দলের।

ক্রিস্টালের হয়ে প্রথম গোলটি করেছিলেন জর্ডান আয়েও। ম্যাচের ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। এমনিতে ম্যাচে দাপট ছিল ম্যানইউয়েরই। ৭১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে তারা। কিন্তু গোল করায় সফলতা দেখিয়েছে অতিথিরাই। জয়টাও তাই তাদেরই।

নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়ে নতুন মৌসুমে ভালো শুরু পেয়েছিল ম্যানইউ। কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে যায় উলভসের বিপক্ষে। এবার তো পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো।

৩ ম্যাচে ১টি করে জয়, ড্র ও হারে মোট ৪ পয়েন্ট ম্যানইউয়ের। আর নিজেদের তৃতীয় ম্যাচে এসে এটি প্রথম জয় ক্রিস্টালের। একটি করে জয়, ড্র ও হারে মোট ম্যানইউয়ের সমান ৪ পয়েন্ট তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত