আন্দোলনের ডাকের অপেক্ষায় নির্যাতিত নিপীড়তরা : সেলিমা

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০২:৩৩ এএম

দেশের ‘নির্যাতিত-নিপীড়ত মানুষ’ আন্দোলনের ডাক আসার অধীর অপেক্ষায় আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, সারা দেশের নির্যাতিত-নিপীড়িত মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আন্দোলনের ডাক আসবে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বিগত ওয়ান-ইলেভেনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চাইলে বর্তমান প্রধানমন্ত্রীর মতো বিদেশ চলে যেতে পারতেন। কিন্তু সে সময় বিএনপি চেয়ারপারসন বিদেশ না গিয়ে বলেছিলেন, এই দেশ আমার, এই মাটি আমার, এদেশের জনগণের জন্য মরতে হলে আমি মরব। তাই জনগণের দায় আছে খালেদা জিয়াকে মুক্ত করার। তিনি বলেন, বর্তমান সরকার আমাদের আইনি অধিকার থেকে বঞ্চিত করছে। তাই আমাদের একটিই লক্ষ্যÑ আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত