তল্লাশিচৌকিতে গুলি করে দুজনকে গ্রেপ্তার পুলিশের

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১০:০৬ পিএম

জেলার সদর উপজেলার মথুরা এলাকায় একটি তল্লাশিচৌকিতে গুলি করে মামুনুর রহমান (২৫) ও জেবুল হোসেন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। গতকাল রবিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে বলে জানতে পারেন। এর ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের সদস্যরা মথুরাপুর এলাকায় তল্লাশিচৌকি বসান। ওই সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের তল্লাশি শুরু করলে আরোহী দুজন ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; উদ্ধার করা হয়েছে ৬৬ বোতল ফেনসিডিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত