সাংবাদিকদের কাদের

যারা রোহিঙ্গা নিয়ে খেলতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০১:৫২ এএম

রোহিঙ্গাদের নিয়ে যারা নোংরা খেলায় খেলতে চায় তাদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সময়মতো আমরা তাদের

 বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আছে এখানে (রোহিঙ্গা) সমস্যা আছে, এখানে বিদেশ থেকে মদদ আছে, বাংলাদেশেও একটা মতলবি মহল আছে যারা আন্দোলন-সংগ্রাম, নির্বাচনে ব্যর্থ তাদের এখন ষড়যন্ত্র ছাড়া কোনো পথ নেই। তারা একবার কোটা আন্দোলন, একবার নিরাপদ সড়ক আন্দোলন, এই সব আন্দোলনকে পুঁজি করে তারা ক্ষমতা দখলের পাঁয়তারা করে, করেছে অতীতেও।’ 

মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘আসলে বাংলাদেশে ঘোর অমানিশা চলছে এ নিয়ে দেশে-বিদেশে কারও কোনো মক্তব্য নেই, দেশে যদি অমানিশা চলে তাহলে বিএনপির রাজনীতিতে অমানিশা চলছে। সে কারণে তারা পথ হরিয়ে দিশেহারা পথিকের মতো ছুটছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম ফজিলাতুন্নেসা ইন্দিরা, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত