হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।
অলিপুর রেলগেইট ম্যান শামীম মিয়া জানান, সকাল ৭টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেলগেইটের পাশ দিয়ে মহাসড়ক পারের সময় সুরমা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নারীর মৃত্যু হয়। তিনি ২ ছেলে ও এক কন্যার জননী।
নিহত সালমা আক্তার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, অলিপুর রেলগেইটের পাশে একটি চা-স্টলের ব্যবসা করেন তার স্বামী। তারা রেলগেটের পার্শ্ববর্তী সুরাবই গ্রামে বাস করতেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসএই ইমরান আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
