১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি আজ

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০২:২৭ এএম

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আজ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। গত ২১ আগস্ট রাতে প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে প্রকাশ করেছে বেসরকারি

শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রবেশপত্রে পরীক্ষার্থীদের কেন্দ্রে কালো বলপয়েন্ট কলম নিয়ে আসতে বলার পাশাপাশি মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস আনতে নিষেধ করা হয়েছে।

গত ২৩ মে ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত