যেসব খাবারে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল লম্বা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ পিএম

আজকাল অনেক ছেলেমেয়েই মজবুত ও স্বাস্থ্যকর চুল পেতে সাপ্লিমেন্টারির উপর নির্ভর করেন। তবে পর্যাপ্ত ক্যারোটিন প্রোটিনের অভাবে চুলের বৃদ্ধি কম হয়, চুল নিস্তেজ হয়ে পড়ে। ভারতের আসটার সি এম আই হসপিটালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শিরীন ফারটাডো স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য খাদ্যতালিকায় কিছু খাবার রাখার পরামর্শ দিয়েছেন।

১. বায়োটিন সমৃদ্ধ খাবার: ডিম, বাদাম, কাজুবাদাম, গমের ভুসি, স্যালমন মাছ, অ্যাভাকোডা এবং কম চর্বিযুক্ত পনির।

২. জিঙ্ক সমৃদ্ধ খাবার: বাদাম এবং বিচি জাতীয় খাবার, বাদামের মাখন, টকদই এবং পনির

৩. বেটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার: মিষ্টি আলু, গাজর, কপি, বাটারনাট স্কোয়াশ, সবুজ শাক, মিষ্টি কুমড়া ও এ জাতীয় খাবার।

৪.  সুস্বাদু লাল, হলুদ ও সবুজ মরিচ রঙের মরিচ ভিটামিন সি এর ভালো উৎস। এটি চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

৫. টোফু, সয়াবিন, মটরশুঁটি, কালো মটর, মসুর ডাল এসব সবজি জাতীয় খাবার আয়রন এবং প্রোটিনে ভরপুর।

৬. স্পিনাচ: এতে থাকা ফলিত এবং আয়রন চুলের জন্য খুবই উপকারী।

৭. স্যালমন মাঠ, বিচি জাতীয় খাবার, মুরগি, ওটমিল, ডিম, কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার, সিরিয়ালের মতো শস্য জাতীয় খাবার ভিটামিন বি এর ভালো উৎস।

এসব খাবার চুলের স্বাস্থ্য এবং চুল বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করতে পারে। সঙ্গে চুলের সামান্য যত্ন নিলে এসব খাবার চুলের স্বাস্থ্য সুরক্ষা চমৎকার কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত