দ্বিতীয় বিয়েতে আপত্তি করায় প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৩ পিএম

মাগুরা সদর উপজেলার গাংনি গ্রামে স্বামী সোহেব মোল্যার বিরুদ্ধে দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করায় প্রথম স্ত্রী পান্না খাতুনকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে সোহেবের বাড়ি গাংনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, সদর উপজেলার গাংনি গ্রামের সোহেব মোল্ল্যার সঙ্গে ২০ বছর আগে পান্নার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সোহেব মোল্ল্যা প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রী পান্না খাতুন এর প্রতিবাদ জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেব মোল্যা পান্নাকে মারপিট করেন। পরে পান্নাকে প্রতিবেশীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত