উচ্চ মাধ্যমিকের পর স্নাতকে পড়াশোনার জন্য বৃত্তিসহ বিভিন্ন সুযোগ দেবে চায়না ক্যাম্পাস নেটওয়ার্ক (সিসিএন)। এতে বাংলাদেশের শিক্ষার্থীরা চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাবে। এ ছাড়া সেখানে বিভিন্ন কোম্পানিতে চাকরিরও সুযোগ মিলবে। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সঙ্গে এক মতবিনিময় সভায় সিসিএনের কর্মকর্তারা তাদের লক্ষ্য ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় সিসিএন চেয়ারম্যান কাজী মোয়াজ্জেম হোসাইন, বাংলাদেশে সিসিএনের পরিচালক মোহন দেওয়ান ও ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন, ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম নিবিড়সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
×
