ভারতের টেনিস তারকা সুমিত নাগাল জানিয়েছেন, বিরাট কোহলি না থাকলে তিনি টেনিস খেলা ঠিকমতো চালিয়ে যেতে পারতেন না।
ইউএস ওপেনের প্রথম পর্বে এই সুমিত মুখোমুখি হয়েছিলেন রজার ফেদেরারের। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বিশ্বের তিন নম্বরের কাছে নাগালকে হারতে হয়েছিল ঠিকই।
কিন্তু অভিষেকেই চমকে দিয়েছিলেন হরিয়ানার বছর বাইশের ছেলে। নাদালের থেকে প্রথম সেটটাই কেড়ে নিয়েছিলেন।
সেই সুমিত বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘২০১৭ সাল থেকে বিরাট কোহলির ফাউন্ডেশন আমার পাশে। কোহলির সমর্থন না থাকলে কী হতো জানি না। এর আগে তো আর্থিক সমস্যার জন্য খেলতেই পারতাম না।’
‘কয়েক বছর আগে জার্মানিতে খেলতে গেছি মাত্র ছয় ডলার পকেটে নিয়ে। এখন আর সেই অবস্থা নেই।’
