শোক দিবসের অনুষ্ঠান

জাতীয় সংগীত না বাজানোয় মন্ত্রীসহ ৬ জনকে নোটিস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৮ এএম

জাতীয় শোক দিবসের (১৫ আগস্ট) অনুষ্ঠানে জাতীয় সংগীত না বাজানোয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকসহ ছয়জনকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার রেজিস্ট্রি ডাকযোগে সংশ্লিষ্টদের এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

আরও যাদের নোটিস পাঠানো হয়েছে তারা হলেনÑ জাতীয় পার্টির সংসদ সদস্য ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং

কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এ কে এম আমিনুল হক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইফফাত আরা ও প্রভাষক ডা. শাশ^ত ধর সম্রাট। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নোটিসগ্রহীতাদের জবাব দিতে বলা হয়েছে।

নোটিসের বরাত দিয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে জানান, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৮ আগস্ট বিকেলে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া অধ্যাপক ড. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে এবং কাজী ফিরোজ রশীদ সভাপতি হিসেবে বক্তব্য দেন। এ সময় অন্য অতিথিরাও ছিলেন।

তিনি জানান, অনুষ্ঠানটি শোক দিবসের হলেও এতে জাতীয় সংগীত বাজানো হয়নি বা গাওয়া হয়নি। ইউনুছ আলী আকন্দ বলেন, ‘আইনের বিধান অনুযায়ী জাতীয় শোক দিবসে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক। কিন্তু ওইদিন এ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বা গাওয়া হয়নি। এটি সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন এবং এজন্যই এ আইনি নোটিস পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত