গণেশ চতুর্থীতে আম্বানির বাড়িতে তারকার ঢল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩১ পিএম

গণেশ চতুর্থী উপলক্ষে আরও কয়েক দিন মুম্বাই থাকবে উৎসবের মেজাজে। বলিউড তারকাদের অনেকে বাড়িতে গণেশ পূজার আয়োজন করেছেন। পাশাপাশি টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

এনডিটিভি জানায়, সবচেয়ে বড় আয়োজন ছিল ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে। সেখানে নেমে ছিল তারকার ঢল।

ছেলে অভিষেক ও স্ত্রী জয়াকে নিয়ে আসেন অমিতাভ বচ্চন। সপরিবারে এসেছিলেন আমির খান, মাধুরী দীক্ষিত, সাবেক ক্রিকেটার হরভজন সিং, অর্জুন রামপাল, বিদ্যা বালানসহ অনেকে।

জুটি বেঁধে আসেন আলিয়া ভাট-রণবীর কাপুর। পাপারাজ্জিদের ফ্ল্যাশ ঝলসে উঠে তাদের দেখে। পরে প্রেমিক জুটির সঙ্গে যোগ দেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

একদম গোলাপি পরী সেজে আসেন ক্যাটরিনা কাইফ। নজর কেড়েছেন তার বোন ইসাবেলাও। অদিতি হায়দারির পরনে ছিল উজ্জ্বল আনারকলি। কৃতী শ্যানন বেছে নেন জমকালো শাড়ি।

image

ফুপাতো ভাই আরমান জৈনকে নিয়ে আসেন কারিশমা কাপুর। লাল শাড়িতে তিনি যেন আগুনের শিখা। ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে দেখা যায় কাজলকে। মণীশের পরনে ছিল জমকালো কালো কুর্তা। আর সোনালি শাড়িতে দারুণ উজ্জ্বল কাজল।

স্বামী ডা. শ্রীরাম নেনেকে নিয়ে এসেছিলেন মাধুরী দীক্ষিত। সাদা-বেগুনি মেশানো কাঞ্জিভরম শাড়ি ও গয়নায় রেখা যেন চিরযৌবনা।

তবে ফ্যাশনে সবাইকে ছাড়িয়ে যান করণ জোহর। দারুণ নকশার কুর্তা পরেছিলেন তিনি। লাল কুর্তায় সেজে এসেছিলেন ভিকি কৌশল, শেরওয়ানিতে অনিল কাপুর। মেয়ে আথিয়াকে নিয়ে ছিলেন সস্ত্রীক সুনীল শেঠি।

image

জাভেদ আখতার আর শাবানা আজমিকেও দেখা গেছে অনুষ্ঠানে। জ্যাকি শ্রফ, জিতেন্দ্রও ছিলেন।

সপরিবারে ছিলেন শচীন টেন্ডুলকার ও হরভজন সিং। ছিলেন হার্দিক পান্ডিয়াও।

image

আম্বানির স্ত্রী নীতা অভ্যর্থনা জানান সবাইকে। সঙ্গে ছিলেন মেয়ে ইশা ও পুত্রবধূ রাধিকা মার্চেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত