বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৩ এএম

বরিশালে বাল্যবিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর প্রচারাভিযান কর্মসূচির আওতায় ওই মতবিনিময় সভা আয়োজন করে বরিশাল বিমানবন্দর প্রেস ক্লাব ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক শাহজাহান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার।

বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য সচিব আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত