হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৬ টাকা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৬ এএম

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫-৬ টাকা। বন্দরে আমদানি করা পেঁয়াজ প্রকারভেদে ৩৫-৩৮ টাকা কেজিদরে পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ঈদের আগে দিনে ৪৫-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে হচ্ছে ২০-২৫ ট্রাক।

পাইকার রফিকুল ইসলাম ও নাহিদ হোসেন বলেন, প্রতিদিন আমরা ২-৩ ট্রাক পেঁয়াজ হিলি স্থলবন্দর থেকে কিনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করি। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ কিনেছিলাম ৩০-৩২ টাকায়। এখন তা বেড়ে ৩৫-৩৮ টাকা হয়ে গেছে।  পেঁয়াজের দামে এমন ওঠানামায় লোকসান হচ্ছে আমাদের।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, ভারতে দাম বাড়ায় আমদানিকারকরা বেশি পেঁয়াজ আমদানি করতে পারছেন না। এতে সরবরাহ সংকটে বাড়ছে পণ্যটির দাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত