১০ কেজি সোনাসহ ইউএস বাংলার নারী কেবিন ক্রু গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০  কেজি সোনাসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে গ্রেপ্তার করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম রোকেয়া শেখ মৌসুমী (২৪)। গতকাল বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যারাইভাল গেট থেকে সোনাসহ তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল দেশ রূপান্তরকে বলেন, বেলা ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজের কেবিন ক্রুরা অভ্যন্তরীণ টার্মিনালের অ্যারাইভাল গেট এলাকা দিয়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় এপিবিএন সদস্যরা কেবিন ক্রু রোকেয়া শেখ  মৌসুমীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি সোনা রাখার কথা স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত