আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বড় ঘাতক হয়ে এলেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই অতিথিদের টপ অর্ডার দুই ব্যাটসম্যানকে উইকেট ছাড়া করলেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম ওভারের তৃতীয় বলে ওপেনার ইহসানউল্লাহকে (৪) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সাকিব। ওভারের শেষ বলে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহকে কট অ্যান্ড বোল্ড করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মাত্র ৪ রানে দুই উইকেট হারিয়ে যেন ছন্নছাড়া আফগানিস্তান!
এর আগে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শনিবার সকালে ২০৫ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাট করতে নেমে ১১ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারিয়ে ফেলে তারা।
প্রথম ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৪২ রান। ১৩৭ রানের লিড পেয়েছে তারা।
