বোদায় হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

এ বছরই যমুনায় শুরু নতুন রেলসেতুর কাজ : রেলমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ পিএম

উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সহজে এ বছরই বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীতে দুই লাইন বিশিষ্ট নতুন রেলসেতুর নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।

তিনি বলেছেন, ‘প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ ফের চালু করা হবে। এরই অংশ হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর নীলফামারীর চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ী অংশে রেল সংযোগের নির্মাণকাজ উদ্বোধন করা হবে।’

গত শুক্রবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতিতে হস্ত ও কুটির শিল্পের ভূমিকা অপরিসীম। ঐতিহ্যবাহী এ শিল্প বিকাশের মাধ্যমে আমাদের সামাজিক সম্পদ বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত