পরচর্চা থেকে দূরে থাকুন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮ পিএম

পরচর্চা এক ধরনের নেতিবাচক বৈশিষ্ট্য। এতে যার সমালোচনা করা হচ্ছে, শুধু তিনিই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন নয়, পরচর্চাকারী নিজেও ক্ষতিগ্রস্ত হন। মনে রাখতে হবে, পরচর্চাকারী কাউকে ছোট করে সাময়িকভাবে অন্যদের মনোযোগ আকর্ষণ করলেও  এ ধরনের ব্যক্তি কখনোই কারও শ্রদ্ধাভাজন হতে পারে না।

যার পরচর্চা করছেন

মনোবল নষ্ট বা মন ছোট হতে পারে।

পারিবারিক বা সামাজিক অবস্থান নষ্ট হতে পারে।

আত্মবিশ্বাস বা আত্মমর্যাৃদা কমে যেতে পারে।

বিষণœতা তৈরি হতে পারে।

পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে।

 

পরচর্চা থেকে দূরে থাকার উপায়

পেছনে আপনাকে নিয়ে কে কী বলে সেটা নিয়ে সময় নষ্ট না করে সম্পূর্ণ উপেক্ষা করুন।

সামাজিক মেলামেশা বাড়ান। মানুষকে আপনাকে জানার সুযোগ দিন।

নিজের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আবার দেখুন এবং আস্থা রাখুন।

পরচর্চাকারীর সঙ্গে দ্বন্দ্বে না জড়িয়ে সরাসরি বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলতে পারেন। আবার তার সঙ্গে সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিয়ে তাকে বুঝিয়ে দিতে পারেরÑ তার এ ধরনের আচরণ আপনার কাছে গ্রহণযোগ্য না।

প্রতিক্রিয়া হিসেবে পরচর্চাকারীর বিরুদ্ধে একই রকম আচরণে লিপ্ত হবেন না।

নিজেকে অন্যদের কাছ থেকে বা কাজ থেকে গুটিয়ে নেবেন না।

অযাচিতভাবে নিজেকে সঠিক প্রমাণ করা থেকে বিরত থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত