আখাউড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম (১৪) মারা গেছেন। রোববার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের নূরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম হলেন উপজেলার কেন্দুয়াই গ্রামের আলমগীর মিয়ার ছেলে। সে উপজেলার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, সাইফুল মোটরসাইকেল চেপে আখাউড়া শহর থেকে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া হাসপাতালে পরে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন এর সত্যতা স্বীকার করেন।
