দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং তাদের এম সিরিজের কয়েকটি ফোনের আরও কিছু সংস্করণ আনার কথা আগেই জানিয়েছে। সিরিজের গ্যালাক্সি এম ৩০ এস সংস্করণের কিছু স্পেসিফিকেশন আমাজন ইন্ডিয়াতে ফাঁস হয়েছে। সেখানেই জানা যাচ্ছে, সংস্করণটিতে থাকছে শক্তিশালী ব্যাটারি। আছে ডিজাইনে নতুনত্ব। স্মার্টফোনের তথ্য ফাঁসে জনপ্রিয় ব্যক্তি ঈশান আগারওয়াল জানান, স্মার্টফোনটিতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও পেছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
স্মার্টফোনটি ৬ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। যার রেজুলেশন হতে পারে ফুল এইচডি প্লাস।
৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট এবং ১২৮ গিগাবাইট ইনবিল্ট স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে আসবে এম ৩০ এস।
পেছনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স ছাড়াও রয়েছে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ডিভাইসটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকলেও এর ওজন মাত্র ১৭৪ গ্রাম বলে জানা যাচ্ছে। ডিভাইসটি এক্সিনোস ৯৬১০ প্রসেসর থাকছে। চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করণে। থাকবে নতুন কিছু কালার ভ্যারিয়েন্ট। তবে ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো মন্তব্য করেনি স্যামসাং কর্র্তৃপক্ষ।
স্মার্টফোনটি ১৮ সেপ্টেম্বর ভারতে সর্বপ্রথম আসতে পারে। গ্যালাক্সি এম ৩০ এসের দাম হতে পারে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। টেক শহর
