শিশুদের পরিস্থিতি নিয়ে বরিশালে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ওই সভা হয়।
সোমবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আব্দুর রহিম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও ইউনিসেফের বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ।
সভায় বরিশালের শিশু পরিস্থিতি বিশেস্নষণ এবং তাদের কল্যাণে নানা পরামর্শ দেন অতিথিরা।
