প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা বিএনপির সাংসদ হারুনের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৯ এএম

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী তার ব্যাপারে খোঁজ নিয়েছিলেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সংসদের প্রশ্নোত্তরপর্বে একটি সম্পূরক প্রশ্ন করতে উঠে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন। হারুন বলেন, সম্প্রতি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই অনুষ্ঠানে আমি থাকতে পারিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, হারুন কোথায়? এই জন্যই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত