ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের ঝালাই করে নিতে বিসিবি একাদশের মুখোমুখি জিম্বাবুয়ে। ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে অতিথি দলটিকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে সাইফ হাসানের দল।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪২ রানের সংগ্রহ পেয়েছে বিসিবি একাদশ। তেমন বড় ইনিংস খেলতে পারেননি কোন ব্যাটসম্যান। সবার নজর ছিল জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দিকে। ২৬ বলে ২৬ রান করে উইকেট ছাড়া হয়েছেন তিনি।
অন্যদের মধ্যে অধিনায়ক ও ওপেনার সাইফ হাসান ২১, মোহাম্মদ নাঈম ২৩ ও সাব্বির রহমান ৩০ রান করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে শেন উইলিয়ামস তিনটি ও নেভিলে মাদজিভা দুটি উইকেট নেন।
