স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৮ পিএম

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদ- দিয়েছে আদালত। তাকে একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরও ৩ মাসের কারাদণ্ড  দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন। দ-প্রাপ্ত শেখ খালেদ মোর্শেদ (২৯) বরিশাল শহরের আলেকান্দা এলাকার ‘করিম কুটির’ বাড়ির মালিক ইফতেখার রসুলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে বাসার সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শেখ খালেদ মোর্শেদ। ওই ছাত্রীকে বরিশালের একটি বাসায় সাত দিন আটকে রাখে সে। ঢাকা যাওয়ার পথে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় একটি মামলা করেন। ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ওই বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত