চট্টগ্রামের আনোয়ারায় ধর্ষণের শিকার হয়েছে প্রবাসীর স্ত্রী (৩৭)। এ ঘটনায় গৃহবধূর চাচাত দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার থানায় অভিযোগের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছ ওরফে ইলু উপজেলার বোয়ালিয়া গ্রামের জাগিরপাড়ার কোরবান আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহবধুর চাচাত দেবর ইলিয়াছ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি গৃহবধূ তার স্বামী ও পরিবারের লোকজনকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার রাতে বেড়া কেটে ঘরে ঢzকে আসামি ইলিয়াছ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গৃহবধূ থানায় মামলা করেন। এরপর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগের পর ইলিয়াছকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
