‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বকুলতলা মোড় থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, পুলিশ সুপার দেলোয়ার হায়দার, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ছানা প্রমুখ। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
