জেলা পর্যায়ে আইটি বা হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘বাংলাদেশকে একটি মেধানির্ভর অর্থনীতির দেশে পরিণত করতে আমরা ইতিমধ্যে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পর্যায়ে আইটি ও হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের হাই-টেক পার্ক কর্র্তৃপক্ষের কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩ হাজার ৪১১ জন গ্র্যাজুয়েটের মধ্য থেকে ২০০ জনকে নির্বাচন করেছি।
