কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৯ এএম

১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানবাহিনীর যুদ্ধবিমান থেকে কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়া করবে। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিমানবাহিনীর যুদ্ধবিমান চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর্ষণ মহড়ার অংশ হিসেবে আকাশ থেকে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ অনুশীলন করবে। বিজ্ঞপ্তিতে ওই সময়ে সব ধরনের বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণ এলাকা পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত